ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

পরিবার দিবস ২০২৬ উপলক্ষে আমরা কুঁড়ি’র বর্ণাঢ্য মিলনমেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৭৪ বার

প্রিন্স মাহদ্বীন প্রিয়ানঃ  জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি’র উদ্যোগে পরিবার দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। গত ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে অবস্থিত চেয়ারম্যান বাড়ি রিসোর্ট-এ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমরা কুঁড়ি পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মিলনমেলায় ছিল পারিবারিক আনন্দ আড্ডা, মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা কুঁড়ি পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সংস্কৃতিজন এ এস এম কামাল উদ্দিন। তিনি তার বক্তব্যে শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং পরিবারভিত্তিক এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এর পরিচালক মনিরুল হক মনির এবং আমরা কুঁড়ি’র উপদেষ্টা রফিকুল ইসলাম কাঞ্চন। তারা সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিশু-কিশোরদের কল্যাণে আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমরা কুঁড়ি’র মহাসচিব ফেরদৌস আরা বন্যা, যুগ্ম সচিব তাছলিমা জাহান রির ও রফিয়া বিনতে ইসলাম রুহি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সচিব ইমরান রাজন এবং মিরা হোসেন।

দিনব্যাপী এ আয়োজন পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিশু-কিশোরদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবার দিবস ২০২৬ উপলক্ষে আমরা কুঁড়ি’র বর্ণাঢ্য মিলনমেলা

আপডেট টাইম : ০৬:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬