ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৫৪ বার

জামায়াত-শিবির ইসলামের নামে ধোঁকাবাজি ও ধর্ম প্রাণ সাধারণ মুসলমান ও জনগণকে বিভ্রান্ত করছে। জামায়াত ইসমতে আম্বিয়া (নবীদের পাপমুক্ত ও মর্যাদাশীল অবস্থান) এবং সাহাবীগণকে মিয়ারে হক (সত্যের মাপকাঠি)মানে না, ইসলামের মৌলিক আক্বিদা-বিশ্বাস যাদের বিশ্বাস ঠিক নেই। এরা কখনোই ইসলামি দল হতে পারে না।

রোববার (১২ জানুয়ারি) মাগুরা জেলা অডিটোরিয়ামে ইত্তেহাদুল উলামা মাগুরা জেলার উদ্যোগে কওমি মাদরাসার ইতিহাস ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও সীরাত সম্মেলনে শীর্ষ ওলামায়ে কেরাম এসব কথা বলেন। ইত্তেহাদুল উলামা মাগুরা জেলার উদ্যোগে এই সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাগুরা ধলহরা মাদরাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মাগুরা পৌর গোরস্থান মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাসিবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর রেলওয়ে স্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম।

প্রধান আলোচক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আরো বক্তব্য রাখেন, মাওলানা মুশতাক আহমদ খুলনা, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী ঝিনাইদহ ও মাওলানা শাহ সাইফুল্লাহ।

শীর্ষ ওলামায়ে কেরাম আরো বলেন, যে জামায়াত এক সময় “আকিমুদ্দীন” তথা দ্বীন প্রতিষ্ঠার কথা বলতো, আজ তারা নিজেদের লোগো থেকে সেই শব্দটিই সরিয়ে ফেলেছে। এটা প্রমাণ করে যে, তারা ইসলাম প্রতিষ্ঠার নামে রাজনীতি করলেও আদর্শিকভাবে সেই পথেই নেই। তারা এখন কেবল ক্ষমতার আশায় ভিন্ন দলগুলোর সাথে আপোসে লিপ্ত।

শীর্ষ ওলামায়ে কেরাম বলেছেন, ইসলামী ঐক্যের নামে এক বাক্সের কথা বলে সাধারণ ইসলামপন্থীদের বিভ্রান্ত করে, পরে সেই একই দল ভিন্ন মতাদর্শের সাথে জোট করে। জনগণ এসব ক্ষমতালোভী দ্বিচারিতাকারীদের চিনে ফেলেছে। ওলামায়ে কেরাম বলেন, জামায়াত-শিবির ইসলামী রাজনীতির নাম ভাঙিয়ে সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা করা হচ্ছে। ইসলামের নামে বানোয়াট ঐক্যের ধোঁকা না দিয়ে, হক্কানী ও আক্বীদাভিত্তিক নেতৃত্বকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম

আপডেট টাইম : ১১:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬