ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৯৩ বার

টেলিভিশন পর্দায় আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন জয় ভানুশালী ও মাহি বিজ। দীর্ঘ বছরের সংসার জীবনের ইতি টেনে চলতি বছরের শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি। তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় মাহি।

সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় চলছে তুমুল বিতর্ক। সম্প্রতি প্রযোজক নাদিমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাহি। আর সেই ছবির ক্যাপশন ঘিরেই দানা বাঁধছে নতুন সম্পর্কের সন্দেহ।

মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লিখেছেন, ‘তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি। আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’

মাহির এমন আবেগঘন বার্তার পর নেটিজেনদের একাংশ তাকে লক্ষ্য করে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। বিশেষ করে জয়ের ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির কারণে বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করছেন নিন্দুকেরা। প্রশ্ন উঠছে, তবে কি নাদিমের সঙ্গে সম্পর্কের কারণেই জয়-মাহির দীর্ঘ সংসারে ভাঙন ধরল?

উল্লেখ্য, নতুন বছরের শুরুতে এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের নেপথ্যে কোনো ‘ভিলেন’ বা নেতিবাচকতা নেই। তিন সন্তানের খাতিরে এবং দীর্ঘদিনের বন্ধুত্বের টানে বিচ্ছেদের পরেও তারা পরস্পরের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি

আপডেট টাইম : ১০:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬