ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, অবস্থান কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৪১ বার

শীত আসার পর থেকেই বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথমদিকেই জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সেই ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৫ নগরীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। আজ শহরটির বায়ুর মান ছিল ২৪৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা ২ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, ২৭৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করেছে ভিয়েতনামের হ্যানয়। এর পর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, স্কোর ২৪৫। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ভারতের দিল্লি এবং চীনের চ্যাংডু, স্কোর যথাক্রমে ২১৫ ও ২১৩।

এর পর ১৯৮ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ভিয়েতনামের আরেক শহর হো চি মিন সিটি। এ ছাড়া ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে মিশরের কায়রো ও সেনেগালের ডাকার, স্কোর যথাক্রমে ১৯৩ ও ১৭৭।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, অবস্থান কত

আপডেট টাইম : ০৭:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬