ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

রাজধানীর ৮২ পয়েন্টে পুলিশের মোবিলাইজেশন ড্রিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৪৬ বার

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় জনগণের মধ্যে উপস্থিতি জানান দিতে একযোগে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হচ্ছেন। অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই রাজধানীজুড়ে পুলিশ বড় জমায়েতের এই কর্মসূচি চালাচ্ছে। পুলিশের এই কার্যক্রমের নাম ‘মোবিলাইজেশন ড্রিল’।

ডিএমপি সূত্র জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে অফিসার ও ফোর্সের সমন্বয়ে রাজধানীর ৮২ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা শোডাউন চালানো হয়েছে। গতকাল বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপি ৮২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

গতকাল বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় রমনা বিভাগের পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। এ ছাড়া শাহবাগ এলাকায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলামও কর্মসূচি তদারকি করছিলেন। একই সময়ে আসাদগেট এলাকায় অবস্থান নেয় ডিএমপির মোহাম্মদপুর বিভাগের একটি দল। ওই দলেন নেতৃত্ব দিচ্ছিলেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। এ ছাড়া রাজধানীর শ্যামলী স্কোয়ার এলাকায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) তারিক লতিফ সামির নেতৃত্ব একটি টিম অংশ নেয়। মিরপুর-১১ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় পল্লবী থানা পুলিশের একটি দলের উপস্থিতি দেখা যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশনায় শনিবার রাজধানীজুড়ে ‘মোবিলাইজেশন ড্রিল’ পরিচালনা করা হয়েছে। মোবিলাইজেশন ড্রিলের উদ্দেশ্য হচ্ছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ সর্বদা প্রস্তুত সেটি নগরবাসীর মধ্যে তুলে ধরা। এই কর্মসূচির আওতায় সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। অপরাধী ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের তৎপরতা নিয়মিতভাবেই অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর ৮২ পয়েন্টে পুলিশের মোবিলাইজেশন ড্রিল

আপডেট টাইম : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬