ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবির সেই পরিচালককে শোকজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৬৮ বার

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের একটা অনুষ্ঠানে  বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য জানান।

বিসিবি প্রধান বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছে, আমরা তাকে জবাব দিতে বলেছি। আমার মনে হয়েছে যে, একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরম্যান্স করেছে, এই ব্যাপারটা হয়তো লেখার আগে আমাদের একটু চিন্তা করা উচিত ছিলো। রেসপেক্ট করা উচিত ছিলো আরও।’

অফিশিয়ালভাবে নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে কিনা, জানতে চাইলে বোর্ড সভাপতি বলেন, ‘আমাদের বোর্ড মিটিং আছে, ২৪ তারিখে সম্ভবত। তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করবো।’

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ও বিসিবির আইনি অবস্থান নিয়ে মন্তব্য করেন তামিম ইকবাল। সেখানে তিনি আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বলেছিলেন। তামিমের ওই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছিলেন,‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

এরপর সেটি ভাইরাল হতে আলোচনা বাড়ে। সমালোচনার কারণে পরে বিসিবির ওই পরিচালক কার্ডটি ডিলিট করে দেন। তবে নিজের অবস্থানে অনড় থাকার কথাও বলেন। তবে এই বিষয়ে এখনও তামিম নিজে কিছু বলেননি। তবে তার অসম্মানের ঘটনায় একঝাঁক ক্রিকেটার প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবির সেই পরিচালককে শোকজ

আপডেট টাইম : ১০:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬