ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চক্রের সদস্যসহ আটক দেড় শতাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৫৭ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

এতে অংশ নিয়েছেন প্রায় ১১ লাখ চাকরিপ্রার্থী। এই নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একাধিক জেলার বিভিন্ন কেন্দ্র থেকে দেড় শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সবচেয়ে বেশি আটক করা হয়েছে গাইবান্ধা জেলায়। অর্ধশতাধিক পরীক্ষার্থীকে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে আটক করা হয়েছে।

যদিও পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু ও নকলমুক্ত সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারপরও এই নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দেড় শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এতে এই চক্রের কয়েকজন সদস্যও রয়েছেন। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

জানা গেছে, গাইবান্ধা ছাড়াও কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, ভোলা, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, যশোর, জামালপুর, ফেনীতে অন্তত শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। তাদের কারাদণ্ড, জরিমানা ও বহিষ্কার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চক্রের সদস্যসহ আটক দেড় শতাধিক

আপডেট টাইম : ১১:০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬