ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ, পাত্রী কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার

দীর্ঘদিনের প্রেম এবার পরিণয়ে পূর্ণতা পেল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা পার্থ শেখ। তার জীবনসঙ্গিনী হলেন বহুদিনের চেনা প্রিয় মুখ সামিহা রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নিমার্তা রাফাত মজুমদার রিংকু। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে। যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন।

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে পার্থ-সামিহা সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। সেই গুঞ্জন আরও জোরালা হয় নানাসময়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করা তাঁদের যুগল ছবির কারণে।

২০১৭ সালে পরিচালক অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনের মাধ্যমে পার্থর শোবিজে যাত্রা শুরু হয়। অভিনয়ের খুঁটিনাটি শিখতে তিনি ২০২০ সালে ‘প্রাচ্যনাট’ থেকে কোর্স সম্পন্ন করেন। সম্প্রতি নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তাকে ওয়েব সিরিজেও কাজ করছেন। অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে অল্প সময়ে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন।

পার্থ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে অনুতপ্ত, প্রথম প্রেমের গল্প, নিরুদ্দেশ, মেঘফুল, বড্ড মায়া লাগে, যে প্রেম হারায় দূরে, চিলেকোঠার সংসার, জানি তুমি আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ, পাত্রী কে

আপডেট টাইম : ০৬:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬