ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কত টাকার সম্পত্তির মালিক যশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ বার

দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির জনপ্রিয় অভিনেতা নবীনকুমার গৌড়া ওরফে যশ  ‘কেজিএফ’ সিনেমায় অভিনয় করে নিজেকে সারা দেশে পরিচিত করে তোলেন। সেই সময় ‘কেজিএফ’ সিনেমা প্রতিটি বিভাগই বক্স অফিসে সাড়া ফেলেছিল।

বর্তমানে ২০২৬ সালে এসে অভিনেতার হাতে রয়েছে বড় বাজেটের দুটি সিনেমা। একটি হলো নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। যে সিনেমায় তাকে দেখা যাবে রাবণের চরিত্রে। অন্যদিকে বহু আলোচিত সিনেমা ‘টক্সিক’, যা মুক্তির অপেক্ষায় রয়েছে।

বলিউডের প্রথম সারিতে তারকাদের সঙ্গে এখন যশের নাম। সেই অভিনেতা যশ ৪০ পেরিয়ে ৪১-এ পা রাখলেন আজ (৮ জানুয়ারি)। ৪০ বছর বয়সে একাধিক হিট সিনেমা তার ঝুলিতে। আলোচিত সিনেমা ‘গুগলি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস রমাচারী’, ‘মাস্টারপিস’ ভালো ব্যবসা করে। এখন তিনি কত টাকার সম্পত্তির মালিক?

একটি সূত্র জানায়, অভিনেতা যশ বর্তমানে ৫৩ কোটি টাকার সম্পত্তির মালিক। তার মাসিক আয় ৫৫-৬০ লাখ টাকা। অর্থাৎ বার্ষিক আয় ৭-৮ কোটি টাকা। তবে সিনেমায় চড়া অংকের পারিশ্রমিক নেন তিনি। প্রতিটি সিনেমার জন্য ২০-২৫ কোটি টাকা পারিশ্রমিক নেন যশ।

বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন অভিনেতা। বেঙ্গালুরুতে বিলাসবহুল এলাকায় ডুপ্লেক্স আবাসনে থাকেন তিনি। গাড়ির সম্ভারে রয়েছে মার্সিডিজ বেঞ্চ, অডি, বিএমডব্লিউয়ের গাড়ি। অভিনয়ের পাশাপাশি সমাজসেবাও করেন যশ। নিজের স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে তার।

উল্লেখ্য, স্ত্রী রাধিকা পণ্ডিত ও দুই ছেলেমেয়ে আইরা ও আয়ুশকে নিয়ে সংসার যশের। অভিনেতার বাবা-মাও তাদের সঙ্গেই থাকেন। যশের বাবা অরুণকুমার গৌড়া একসময় বাসচালক ছিলেন। মা পুষ্পা ছিলেন গৃহবধূ। বরাবরই দক্ষিণী তারকা পারিবারিক মানুষ হিসাবে পরিচিত বিনোদনজগতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কত টাকার সম্পত্তির মালিক যশ

আপডেট টাইম : ০৭:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬