ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র উদ্যোগে ৮ জানুয়ারি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৮৯ বার

বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা’র উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা’র মহাসচিব নাসির-উদ-দৌলা এক বিবৃতিতে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে এক অনন্য উচ্চতার প্রতীক। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ দোয়া মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র উদ্যোগে ৮ জানুয়ারি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৭:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬