ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হানিয়া আমিরকে নিয়ে রোমান্টিকে ফিরছেন শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১১১ বার

গেল বছর বা তার আগের বছর শাকিব খানকে ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’র মতো অ্যাকশন ঘরানার ছবিতেই দেখা গেছে। এমনকি এই নায়কের আসন্ন ছবি ‘প্রিন্স’ও হতে যাচ্ছে অ্যাকশন ঘরানার। নতুন খবর, শাকিব আবার রোমান্টিক ধাঁচের ছবিতে ফিরছেন, যেখানে থাকছেন একজন পাকিস্তানি নায়িকা! কেউ কেউ বলাবলি করছেন, তিনি হলেন এ সময়ের ক্রেজ হানিয়া “আমির।

মেগাহিট ছবি ‘প্রিয়তমা’তে সর্বশেষ শাকিব খানকে রোমান্স করতে দেখে গেছে। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির পর তার এই ছবি লগ্নির চেয়েও চারগুণ বেশি সাফল্য আনে। আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত এক ‘প্রিয়তমা’ দিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল বাংলা সিনেমা, গ্লোবালি বাংলা সিনেমার ব্যবসায়িক নতুন দুয়ার খুলে দেয়। সেখানেও নায়িকা ছিলেন ভিনদেশি।

চলতি বছরেই রোমান্টিক ছবিতে ফিরছেন শাকিব, বিপরীতে পাকিস্তানি কোনো একজন নায়িকা থাকবেন। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে। এ বছরই ছবিটি মুক্তি পাবে। সূত্র বলছে, হানিয়া আমির বাংলাদেশে আসার আগেই শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে গত আগস্টেই প্রাথমিক কথাবার্তা হয়েছিল তার। শাকিবের সঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে হানিয়ার টিম থেকে ব্যাপক আগ্রহ দেখায়।

চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল। সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হানিয়া আমিরকে নিয়ে রোমান্টিকে ফিরছেন শাকিব

আপডেট টাইম : ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬