ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মিনিট প্রতি কত পারিশ্রমিক নিচ্ছেন তামান্না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১১৯ বার

গত বছরটি ব্যক্তিগত জীবনে বেশ চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পার করেছেন দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘদিনের প্রেম ভেঙেছে, সইতে হয়েছে বিচ্ছেদের যন্ত্রণা। তবে ব্যক্তিজীবনের সেই ক্ষত ক্যারিয়ারে প্রভাব ফেলতে দেননি বরং ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ কিংবা ‘তুফান’-এর তালে নিজের রাজত্ব আরও পাকাপোক্ত করেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তবে নতুন বছরে তামান্না খবরের শিরোনামে এসেছেন তার আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে। তামান্না এখন আর দিন বা সিনেমা চুক্তিতে নয়, বরং কাজ করছেন ‘মিনিট’ ধরে।

আর সেই প্রতি মিনিটের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে যে কারও। সম্প্রতি গোয়ায় আয়োজিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তামান্না। সেখানে আরও অনেক নামী দামী তারকা উপস্থিত থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তামান্নাই।

সেই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের একটি নাচের পারফরম্যান্সের জন্য এই অভিনেত্রী দাবি করেছিলেন ৬ কোটি টাকা! অর্থাৎ, মঞ্চে প্রতি এক মিনিটের জন্য ১ কোটি টাকা পকেটে পুরেছেন তিনি।

অনুষ্ঠানের টিকিটের দাম চড়া হওয়া সত্ত্বেও তামান্নার জনপ্রিয়তার কারণে কোনো টিকিটই অবিক্রিত ছিল না। মঞ্চে তার উপস্থিতিতেই দর্শকদের উন্মাদনা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। বলিউডের বর্তমান সময়ে আর কোনো অভিনেত্রী মঞ্চে পারফর্ম করার জন্য এত বিপুল পরিমাণ অর্থ পান কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।

অনেকেই বলছেন, পেশাদার জীবনে তামান্না এখন ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন। একের পর এক আইটেম সং এবং ওয়েব সিরিজে তার সাফল্যই তাকে এমন চড়া দর হাঁকানোর সাহস জোগাচ্ছে। বিচ্ছেদের বিষাদ ভুলে তামান্না এখন কেবল নিজের কাজ আর নতুন উচ্চতা ছোঁয়ার নেশায় বুঁদ হয়ে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মিনিট প্রতি কত পারিশ্রমিক নিচ্ছেন তামান্না

আপডেট টাইম : ১০:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬