ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

১১ জানুয়ারি নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর হতে যাচ্ছে।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া জেলা কমিটির উদ্যোগে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক কালাম আজাদ।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা দলীয় কার্যালয়ে ডাকা সভায় জেলা কমিটি ছাড়াও উপজেলা এবং পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ জানুয়ারি বিকালে বগুড়ায় আসবেন তারেক রহমান। পরদিন বেগম খালেদা জিয়ার জন্য গণ দোয়ার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি বগুড়া জিলা স্কুল মাঠ কিংবা আলফুন্নেসা মাঠে হতে পারে। এরপর রংপুরে যাবেন তারেক রহমান।

বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম এবং বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বগুড়ার ছেলে বগুড়ায় আসছেন। ১৮ বছর পর তাকে বরণ করে নিয়ে সবাই প্রস্তুত।

বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আলতাফুন্নেছা খেলার মাঠে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার গণ দোয়ায় অংশ নেবেন। উনার জন্য পর্যটন মোটেল, সার্কিট হাউজসহ সূত্রাপুরের বাসা প্রস্তুত আছে। কোথায় রাতে থাকবেন সেই সিডিউল এখনও পাওয়া যায়নি। তবে রংপুর যাওয়ার সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ তিনজনের পরিবারকে অনুদান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

১১ জানুয়ারি নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

আপডেট টাইম : ১০:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬