ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৮৩ বার

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার সম্পর্কের জল্পনা আবারও নতুন করে উঁকি দিচ্ছে ইতালির আকাশে। দেখা গেছে, রোমের রাজপথে বর্ষবরণের আনন্দ-উৎসবে মেতে থাকতে।

কয়েক দিন আগেই ইতালির রাজধানী রোম থেকে নিজের ছুটির নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন রাশমিকা মান্দানা। সেই রেশ কাটতে না কাটতেই একই শহর থেকে আবার ছবি পোস্ট করে আলোচনায় ফিরে এলেন বিজয় দেবেরাকোন্ডা। সব মিলিয়ে রোমের ছুটির ছবি, রহস্যময় ক্যাপশন আর বিয়ের জল্পনা— নতুন বছরের শুরুতেই আবার আলোচনার কেন্দ্রে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির সিরিজে রোমের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় অভিনেতাকে। একটি ছবিতে তিনি দাঁড়িয়ে রয়েছেন আইকনিক কলোসিয়ামের সামনে, অন্য আরেক ফ্রেমে তার কাঁধে মাথা হেলিয়ে থাকা এক নারীর উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। যদিও সেই নারীর মুখ স্পষ্ট নয়, তবু অনুরাগীদের অনুমান—তিনি আর কেউ নন, অভিনেত্রী রাশমিকা  মান্দানাই।

সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিজয় লিখেছেন—Happy New Year my darling loves ❤️ May we grow up together, make great memories, do great things, spread love, cheer and life.

সংক্ষিপ্ত অথচ আবেগঘন এ বার্তাই আবার নেটিজেনদের মাঝে উসকে দিয়েছে তাদের সম্পর্কের জল্পনা। এর আগে রাশমিকাও রোম ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। তার শেয়ার করা মুহূর্তগুলো ধরা পড়েছিল নীরব উদযাপন, মোমবাতির আলোয় প্রার্থনা এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দৃশ্য।

সেই পোস্টের মাঝেই কিছু সূক্ষ্ম ক্লিপে নজরে আসে বিজয়ের উপস্থিতি। বিশেষ করে একটি ভিডিও, যেখানে রাশমিকাকে বিজয়কে ডেজার্ট খাওয়াতে দেখা যায়। তারপর নিজে তা আস্বাদন করেন— এমন দৃশ্য মুহূর্তেই  সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইন্ডাস্ট্রির অন্দরমহলে অবশ্য সেই সম্পর্ক নতুন নয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ঘনিষ্ঠ পরিবার-পরিজনের উপস্থিতিতে নাকি গোপনে বাগদান সেরেছেন বিজয় ও রাশমিকা। যদিও এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

তবে একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬  রাজস্থানের উদয়পুরে একটি রাজকীয় প্রাসাদে বসতে চলেছে তাদের বিয়ের আসর।

সেই অনুষ্ঠানও হবে সম্পূর্ণ ব্যক্তিগত। কোনো সেলিব্রিটি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। বাগদানের মতোই বিয়েটিও হবে একান্ত ঘনিষ্ঠ পরিসরে। শুধু পরিবারের সদস্য ও কাছের মানুষই উপস্থিত থাকবেন বলে জানিয়েছে এক ঘনিষ্ঠ সূত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

আপডেট টাইম : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬