ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

৩০০ আসনে ১৮৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৭২৩: ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪২ বার

জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা। বাতিল করা হয়েছে ৭২৩ জনের প্রার্থিতা।

৩০০ নির্বাচনী এলাকায় মোট ২৫৬৮টি মনোনয়নপত্র পর্যালোচনা করে এ হিসাব দেওয়া হয়। রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত ইসির প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকার ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এরমধ্যে প্রার্থীরা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। তার মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীল মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তার ৩টি মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

ইসির প্রতিবেদন অনুযায়ী ঢাকা অঞ্চলের ২০টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩০৯ এবং ১৩৩ জনের মনোনায়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা অঞ্চলে মোট মনোনয়নপত্র দাখিল করেন ৪৪২ জন। রংপুর অঞ্চলে ২৭৯টির মধ্যে ২১৯টি বৈধ এবং ৫৯টি বাতিল করা হয়। রাজশাহী অঞ্চলে ২৬০টির মধ্যে ১৮৫টি বৈধ ও বাতিল ৭৪টি। খুলনা অঞ্চলে ২৭৫টির মধ্যে বৈধ ১৯৬টি ও ৭৯টি বাতিল। বরিশাল অঞ্চলে ১৬২টির মধ্যে ১৩১টি বৈধ এবং ৩১টি বাতিল। ময়মনসিংহ অঞ্চলে ৩১১টির মধ্যে ১৯৯টি বৈধ ও বাতিল ১১২টি। ফরিদপুর অঞ্চলে ১৪২টির মধ্যে বৈধ ৯৬টি ও বাতিল ৪৬টি। সিলেট অঞ্চলে ১৪৬টির মধ্যে ১১০টি বৈধ ও ৩৬টি বাতিল। কুমিল্লা অঞ্চলে ৩৫৭টির মধ্যে ২৫৯টি বৈধ এবং বাতিল ৯৭টি। চট্টগ্রাম অঞ্চলে ১৯৪টির মধ্যে ১৩৮টি বৈধ এবং ৫৬টি বাতিল।

রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) সোমবার (৫ জানুয়ারি) সোমবার থেকে আপিল দায়ের করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

৩০০ আসনে ১৮৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৭২৩: ইসি

আপডেট টাইম : ১১:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬