ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দ্বিতীয় সংসারও ভেঙে যাওয়া নিয়ে মুখ খুললেন সালমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১২০ বার

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিচ্ছেদের খবর প্রকাশ করেন তার স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। তার কিছুক্ষণ পর নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন সালমা।

বিচ্ছেদের বিষয়টি নিয়ে সালমা বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’

এদিকে সানাউল্লাহ নূর সাগর তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন।’

উল্লেখ্য, এর আগে সালমা ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। এরপরে সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টিকল না।

দুইবারের বৈবাহিক জীবনের এমন পরিণতিতে আবারও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়ের মুখোমুখি হলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দ্বিতীয় সংসারও ভেঙে যাওয়া নিয়ে মুখ খুললেন সালমা

আপডেট টাইম : ১০:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫