ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জেমস, শাকিব থেকে শুভ, খালেদা জিয়ার বিদায়ে শোকাহত শোবিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৫৭ বার

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবরে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া।

রাজনীতির পাশাপাশি ঢাকাই বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় স্মরণ করেছেন তাকে। বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন তারকারা।

নগরবাউল জেমসের ফেসবুকে লেখা হয়েছে, ‘শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন, আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিনেমার পর্দায় শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করা আরিফিন শুভও। আরিফিন শুভ লিখেছেন, দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।

সিয়াম আহমেদ তার ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।

চিত্রনায়িকা পরী মণি লিখেছেন,  তিনি চলে গেলেন..!তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে । বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে…

এছাড়া অভিনেতা অপূর্ব, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়িকা পূজা চেরি, অপু বিশ্বাস, শবনম বুবলী,  আরশ খান, রুকাইয়া জাহান চমক তাদের ফেসবুক পেজে খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

জেমস, শাকিব থেকে শুভ, খালেদা জিয়ার বিদায়ে শোকাহত শোবিজ

আপডেট টাইম : ১০:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫