ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মিডিয়া ছাড়লেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখও দেখাবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ বার

শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু অভিনয়ই নয়, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছেন তিনি।

লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, লুবাবা নিজের উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁর ভাষায়, ‘ও আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।’

সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। তাঁর দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে পরিচিতি পান।

তবে বর্তমানে সেই পথ থেকে সরে এসেছেন তিনি। জেমি জানান, ধর্মীয় বই পড়তে পড়তেই লুবাবার মধ্যে এই পরিবর্তন আসে। কোরআন খতম দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করেছে সে। এসব পড়াশোনার মাধ্যমেই জীবনধারায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

মিডিয়ায় আর কাজ না করলেও সামাজিক মাধ্যমে কিছু প্রচারণামূলক কাজ নেকাব পরেই করবেন বলে জানিয়েছেন লুবাবার মা। এছাড়া আগামী রমজানে ওমরাহ পালন করতে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে লুবাবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মিডিয়া ছাড়লেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখও দেখাবেন না

আপডেট টাইম : ১১:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫