ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বুবলীকে নিয়ে ভারতীয় মিডিয়ায় পুরো বিষয়টি গুজব, জানালেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১০০ বার

চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে নতুন করে গুজব ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কলকাতার একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবরে দাবি করা হয়, ‘বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন’। তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বুবলী।

প্রতিবেদনগুলোতে বলা হয়, শাকিব খানের সঙ্গে ভ্রমণের সূত্র ধরেই এই গুঞ্জন তৈরি হয়েছে। প্রায় তিন মাস আগে বুবলী তার ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটান। একই সময়ে সেখানে ছিলেন শাকিব খানও। ওই সময় তাদের অন্তরঙ্গ মুহূর্ত কেটেছেএমন দাবি করা হয় কিছু প্রতিবেদনে।

এদিকে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন বুবলী। সেখানে নাচ পরিবেশন করেন তিনি। পরনে ছিল ঘাগরা। অনুষ্ঠানের ফাঁকে দর্শকদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। সেই ছবি ঘিরেই কিছু নেটিজেন দাবি করেন, বুবলী নাকি অন্তঃসত্ত্বা।

তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করে বুবলী জানান, এসব সম্পূর্ণ গুজব এবং এর কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল। তখন তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। তবে কিছুদিন পর শাকিব খান প্রকাশ্যে বুবলীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। সে সময় বুবলী বলেছিলেন, শাকিব তার সন্তানের বাবা, তাই তাকে অপমান করতে চান না

এই প্রেক্ষাপটের কারণেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে শাকিব খানকে ঘিরে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী বুবলীর সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। শাকিব খান প্রকাশ্যে অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে বুবলীর সঙ্গে সেপারেশনের কথাও জানান তিনি। তবে দেশের বাইরে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বুবলীকে নিয়ে ভারতীয় মিডিয়ায় পুরো বিষয়টি গুজব, জানালেন বুবলী

আপডেট টাইম : ১১:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫