ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টাঙ্গাইলের শাড়ি পরে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ বার

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে বড়দিন উদযাপন করছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

বার্তায় বলা হয়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পড়েছেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন। একই সঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান।

এদিকে, বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার বিভিন্ন দূতাবাস। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত প্রভৃতি দেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টাঙ্গাইলের শাড়ি পরে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন

আপডেট টাইম : ১০:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫