ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ কেজি সোনাসহ অভিনেত্রী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১১৩ বার
১৪ কেজি সোনাসহ গ্রেফতার হয়েছেন এক অভিনেত্রী। তিনি হলেন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। চলতি বছরের মার্চ থেকে পরপ্পনা অগ্রহারা জেলে আটক রয়েছেন রান্যা। সঙ্গে ধরা পড়েছেন তার দুই সঙ্গী তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈন।
অভিযুক্তদের কাছ থেকে মোট ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়। অভিযোগ, স্বর্ণের গয়নাগুলো পোশাকের ভেতর রেখে পাচারের চেষ্টা করা হয়েছিল।
এই ঘটনায় সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় প্রকাশিত হয়েছে। অভিযোগপ্রাপ্ত অভিনেত্রীর আবেদন খারিজ করা হয়েছে এবং নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে।
তদন্তে জানা যায়, এই তিনজন সোনা পাচারের একটি সিন্ডিকেট গঠন করেছিলেন। মূলত দুবাই, উগান্ডা ও অন্যান্য দেশের মাধ্যমে সোনা পাচার এবং হাওয়ালার মাধ্যমে অর্থের লেনদেন পরিচালনা করা হতো।
একাধিক নিম্ন আদালত তাদের জামিনের আবেদন খারিজ করার পর, তিনজনের মা—রোহিণী রাও, রমা রাজু ও প্রিয়াঙ্কা সারকারিয়া—উচ্চ আদালতের দ্বারস্থ হন। তারা কেন্দ্রীয় সরকারের ‘কফিপোসা’ আইন অনুযায়ী সন্তানের আটক চ্যালেঞ্জ করেন। পাশাপাশি, তারা মামলা খারিজের আর্জিও জানান।
উল্লেখ্য, গ্রেফতারের সময় রান্যা রাও’র বাড়ি তল্লাশি করা হয়। সেই তল্লাশিতে উদ্ধার হয় নগদ ২.৫ কোটি রুপি এবং দু’কোটির স্বর্ণের গয়না। উদ্ধারকৃত ১৪ কেজি সোনার বাজার মূল্য প্রায় ১২.৫ কোটি রুপি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি সোনাসহ অভিনেত্রী গ্রেফতার

আপডেট টাইম : ০১:০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫