ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮.৯ শতাংশ পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ বার

দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবার। এ ছাড়া স্মার্ট ফোন ব্যবহার করে ৭২ দশমিক ৪ শতাংশ, কম্পিউটার ব্যবহার করে ৯ দশমিক ১ শতাংশ, ইন্টানেট ব্যবহার করে ৫৬ দশমিক ২ শতাংশ পরিবার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬’ এর প্রথম ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি গতকাল বিবিএসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, রেডিও ব্যবহার করে ১৫ দশমিক ১ শতাংশ, টেলিভিশন ব্যবহার করে ৫৮ দশমিক ৯ শতাংশ ও বিদ্যুৎ ব্যবহার করে ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবার। প্রতিবেদনে আরও বলা হয়েছেÑ ব্যক্তি পর্যায়ে নিজের মোবাইল ফোন ব্যবহার করে ৫৬ দশমিক ৫ শতাংশ মানুষ। মোবাইল ফোন ব্যবহার করে ৮০ দশমিক ৬ শতাংশ। ইন্টারনেট ব্যবহার করে ৪৮ দশমিক ৯ শতাংশ এবং কম্পিউটার ব্যবহার করে ১০ শতাংশ মানুষ।

এ ছাড়া ব্যক্তি পর্যায়ে আগের তুলনায় মোবাইল ফোন ব্যবহারের হার বেড়েছে। গত বছরের শেষ প্রান্তিকে ৭৮ দশমিক ৯ শতাংশ ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করলেও চলতি (২০২৫-২৬) প্রথম প্রান্তিকে দাঁড়িয়েছে ৮০ দশমিক ৬ শতাংশে। তবে কম্পিউটার ব্যবহারের হার কমেছে ১ শতাংশ। আগে ১০ দশমিক ১ শতাংশ ব্যবহার করলেও এখন ১০ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করছে। তবে ইন্টারনেট ব্যবহারের হারও বেড়েছে। আগে ৪৭ দশমিক ৮ শতাংশ ব্যবহার করলেও এখন ৪৮ দশমিক ৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।

বিবিএস বলেছে, ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত হয়েছে ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ’। বাংলাদেশে এর আগে ২০১৩ সালে মডিউলার সার্ভে হিসেবে এই জরিপ পরিচালিত হয়েছিল। পরবর্তীতে ‘ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ প্রকল্পের আওতায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ ২০২২’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ ২০২৩’ পরিচালিত হয়েছে যেখানে বিভাগীয় পর্যায়ে আইসিটি ইন্ডিকেটরসমূহের প্রাক্কলন প্রদানপূর্বক দুটি মূল রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ইন্ডিকেটরের ডাটা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমানে ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ মাঠ পর্যায়ে চলমান রয়েছে, যেখানে জেলা পর্যায়ে আইসিটি ইন্ডিকেটরসমূহের প্রাক্কলন প্রদানপূর্বক তিনটি জরিপ (বছরপ্রতি তিন মাস করে চারটি কোয়ার্টারে) শেষে তিনটি মূল রিপোর্ট প্রকাশ করা হবে এবং আইটিইউকে ২২টি ইন্ডিকেটরের ডাটা প্রদান করা হবে।

বিবিএস বলেছে, ব্যক্তি ও খানা পর্যায়ে আইসিটির ব্যবহার ও প্রয়োগের সচিত্র তুলে ধরতে দ্বিতীয়বারের মতো বৃহৎ আকারে জরিপটি পরিচালিত হচ্ছে। সরকার, নীতি-নির্ধারক, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ), এসডিজি ট্র্যাকার এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য জরিপ থেকে আইসিটি সূচক ও পরিসংখ্যান পাওয়া যাবে।

খানায় রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট ফোন, ইন্টারনেটের এক্সেস এবং জেন্ডারভেদে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেটের ব্যবহার, মোবাইল ফোনের (মালিকানা) ফলাফল প্রস্তুত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮.৯ শতাংশ পরিবার

আপডেট টাইম : ১১:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫