ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ঢাকা-৮ আসনে প্রার্থীতার ঘোষণা দিলেন মেঘনা আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৩ বার

সউদী রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেইল কান্ডে বহুল সমালোচিত মডেল মেঘনা আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন। সামাজিকমাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি। তবে স্বতন্ত্র প্রার্থী হবেন, নাকি কোনো দলের হয়ে লড়বেন— বিষয়টি এখনও নিশ্চিত করেননি মেঘনা।

গত ১৪ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মেঘনা। তার ওই পোস্টে বলা হয়, ‘ভারত, পাকিস্তান ও সৌদির দাসত্ব থেকে বের হয়ে, বাংলাদেশপন্থি সরকার গড়ে তুলতে হবে। মেঘনা আলম ঢাকা-৮ আসনে সংসদে যাবেন বাংলাদেশকে প্রকৃত অর্থে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।’

এরপর উল্লেখ করা হয়, মেঘনা আলম ঢাকা-৮ আসনে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’-এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে।

কিন্তু বাস্তবে একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য। মেঘনা আলম সেই বাস্তব উদাহরণ, যিনি কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের প্রতিনিধিত্ব করেন।’’

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম।তবে তিনি আলোচনায় আসেন ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’কে ঘিরে। মেঘনা আলম সেই রাষ্ট্রদূতকে ‘স্বামী’ বলে দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ঢাকা-৮ আসনে প্রার্থীতার ঘোষণা দিলেন মেঘনা আলম

আপডেট টাইম : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫