ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

রয়েল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ বার

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, ঐক্য ও স্বাধীনতার চেতনা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ প্রেরণা। তিনি মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মশিউর রহমান, সহযোগী অধ্যাপক মুরাদ হাসান, সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসেন ও সহকারী অধ্যাপক আমিনুল আশরাফ। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

পরে আয়োজিত সাংস্কৃতিক পর্বে অধ্যাপক ড. দিপু সিদ্দিকী স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সহকারী অধ্যাপক আমিনুল আশরাফের নির্দেশনায় মঞ্চস্থ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘আমার অহংকার’, যা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

ইংরেজি বিভাগের প্রভাষক নিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

রয়েল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

আপডেট টাইম : ১০:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫