ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ বার

পর্দায় তার উপস্থিতি মানেই ভিন্ন কিছু। সেই আজমেরী হক বাঁধন এবার চমকে দিলেন নিজের শারীরিক রূপান্তর দিয়ে। সামাজিক মাধ্যমে সদ্য শেয়ার করা ছবিতে দেখা গেল এক নতুন বাঁধনকে, যিনি মাত্র ৬ মাসে ৭৮ কেজি থেকে নিজেকে নিয়ে এসেছেন ৬০ কেজিতে।

এই ১৮ কেজি ওজন কমানোর যাত্রাটা মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বেড়েছিল তার। তবে সঠিক চিকিৎসকের নির্দেশনা, কঠোর ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে তিনি এই অসাধ্য সাধন করেছেন।

মেয়ের অনুপ্রেরণায় ফিটনেস মিশন বাঁধন জানান, তার এই কঠিন যাত্রার সবচেয়ে বড় শক্তি বা অনুপ্রেরণা ছিলেন তার একমাত্র কন্যা। মেয়েই তাকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে সাহস জুগিয়েছে

ফেসবুকে নিজের অনুভূতির কথা শেয়ার করে বাঁধন লেখেন, ‘এটি শুধু ওজন কমানো নয়—এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক; এখনো এগিয়ে চলছি।’ তার এই আমূল পরিবর্তন দেখে ভক্তরাও বিস্মিত। কেউ লিখেছেন ‘ওয়াও! এটা অনুপ্রেরণামূলক’, আবার কেউ বলছেন ‘সত্যিই চমৎকার!’

হুমায়ূন আহমেদের গল্পে ‘বনলতা এক্সপ্রেস’ ব্যক্তিগত ফিটনেসের পাশাপাশি কাজের জগতেও ব্যস্ত সময় পার করছেন বাঁধন। নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ যুক্ত হয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনেও রয়েছে মেয়ের অবদান। বাঁধন বলেন, ‘তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে—তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। আর হুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে বিশেষ কিছু।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন

আপডেট টাইম : ১১:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫