ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

নীতি-আদর্শ নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে: সালাহউদ্দিন আহমদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৩ বার

কোনো নীতি-আদর্শ ও পরিকল্পনা ছাড়াই ধর্মের নামে একটি দল রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যে দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ধর্ম ব্যবসায়ী যারা আছে, তাদের উদ্দেশে বলছি, তারা শুধু বলছে, এই মার্কায় ভোট দিলে ধরা জান্নাত। কিন্তু ইহকালে মানুষ কীভাবে চলবে, তার কোনো বক্তব্য নেই।’

তিনি বলেন, ‘যারা বিনা কষ্টে যমুনায় যেতে চাচ্ছেন, সেটার বাসস্টেশন কোথায় তা আগে জেনে নেবেন। জনগণ এগুলো বোঝে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাই, ভোট চাই। জনগণ আমাদের কাছে কী চায়, তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটি ট্যাবলেট বিক্রি করতে চাই না। জনগণের কল্যাণের জন্য অর্থনৈতিক মুক্তিতে আমাদের পরিকল্পনা কী আছে সেটা জনগণের সামনে রাখা।’

এ সময় ছাত্রদলসহ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কী করবে তা সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরতে হবে। আমরা জনগণের কাছে সমর্থন চাইছি। জনগণ আমাদের কাছ থেকে কী চায় সেটি পূরণ করার দায়িত্ব আমাদের।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না, বরং দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, কল্যাণ এবং সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিয়েছে।’

বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি।’

তিনি দাবি করেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ তৈরি করেছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার, এসবই বিএনপির অবদান।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ডা. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

নীতি-আদর্শ নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে: সালাহউদ্দিন আহমদ

আপডেট টাইম : ১১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫