ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

নতুন এমপিও নীতিমালা প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নীতিমালাটি প্রকাশ করা হয়।

নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদের যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতাসহ ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, বিনা অনুমতিতে ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক এমপিওভুক্তির জন্য বিবেচিত হবেন না। এমনটি হলে ৬০ দিন পূর্ণ হওয়ার পর ওই পদ শূন্য ঘোষণা করে বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া নিতে হবে।

ন জনবল কাঠামোয় বলা হয়েছে, কোনো বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতিটি বিভাগে ন্যূনতম ৩৫ জন শিক্ষার্থী থাকতে হবে।

বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী থাকতে হবে। মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য ন্যূনতম ৩০ জন এবং বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম ২০ জন শিক্ষার্থীর শর্ত রাখা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন এমপিও নীতিমালা প্রকাশ

আপডেট টাইম : ১১:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫