ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির দোয়া মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৯৯ বার

Oplus_16908288

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা। আজ রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর মিরপুরস্থ সমিতির ভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও বহুদলীয় রাজনীতির বিকাশে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তারা জানান, ‘জাতির সংকট মুহূর্তে তাঁর সাহসী ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা, সাবেক কেবিনেট সচিব আব্দুল হালিম, সহ-সভাপতি আতিকুজ্জামান খান, অর্থ সচিবসহ সমিতির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন সমিতির সদস্যরা। দোয়ায় তাঁর চিকিৎসার অগ্রগতি, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা বলেন,
খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নাম। তাঁর সুস্থতা কামনায় আমাদের দোয়া অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫