ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সউদী আরবে শুরু হয়েছে ৫ম রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৫ বার

গত বৃহস্পতিবার থেকে সউদী আরবে শুরু হয়েছে ৫ম রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। ‘সিনেমার প্রতি ভালোবাসা’ শ্লোগান নিয়ে শরু হওয়া এই ফ্যাস্টিভ্যাল চরবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ফেস্টিভ্যালে ইতোমধ্যে বিশ্বের নামিদামি তারকাদের সমাবেশ ঘটেছে। লাল গালিচায় তারকারা হেঁটেছেন। উদ্বোধনী দিনে রেড কার্পেটে উপস্থিত ছিলেন অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি, মার্কিন তারকা কুইন লাটিফা, ক্রিস্টেটেন ডানস্ট, জেসিকা আলবা, উমা থারম্যান, কিউবান-¯প্যানিশ অভিনেত্রী আনা ডি আর্মাস, ব্রিটিশ তারকা ড্যানিয়েল কালুয়া এবং গায়িকা রিতা ওরা। বলিউড তারকা ঐশ্বরিয়া রাইও নজর কাড়েন লাল গালিচায়। মধ্যপ্রাচ্য থেকে সউদী অভিনেত্রী সারাহ তাইবাহসহ উপস্থিত ছিলেন জেইনা মাকি, হানা মানসুর ও আরও অনেকে। এবার ৭০টিরও বেশি দেশ থেকে ১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নতুন প্রতিভা আবিষ্কার, শিল্প কার্যক্রম, নারী চলচ্চিত্রকারদের ওপর বিশেষ ফোকাস এবং আন্তর্জাতিক সহযোগিতাই এবারের আসরের প্রধান লক্ষ্য। অস্কারজয়ী অ্যাড্রিয়ান ব্রডি বলেন, এটি আমার দ্বিতীয়বার রেড সি ফেস্টিভ্যালে অংশগ্রহণ। সউদী আরবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু চলচ্চিত্র নয়, তারা নিজেদের সংস্কৃতিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী চলচ্চিত্রকারদের দৃশ্যমানতা বাড়াতে উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্বোধনী সন্ধ্যায় উপস্থিত ছিলেন ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনও। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই উৎসবে বিশেষ সম্মাননা পাবেন। পাশাপাশি উপস্থিত ছিলেন জুরি সদস্য শন বেকার, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি, অস্কারজয়ী ব্রিটিশ তারকা রিজ আহমেদ, অভিনেত্রী অলগা কুর্লিঙ্কো ও নাওমি হারিস। উদ্বোধনী রাতে প্রদর্শিত হয় ব্রিটিশ-ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক সিনেমা ‘জায়ান্ট। সিনেমাটি পরিচালনা করেছেন রোয়ান আথাল। প্রধান চরিত্রে অভিনয়কারী আমির এল মাসরি বলেন, সিনেমাটি আমাদের কঠোর পরিশ্রমের ফল। এটি পূর্ব ও পশ্চিম উভয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। সিনেমাটিতে এক ইয়েমেনি মুসলিম বক্সারের সংগ্রাম এবং বিশ্বচ্যা¤িপয়ন হয়ে ওঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ফ্যাস্টিভ্যালে ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং শর্ট ফিল্মসহ নানা ঘরানার আন্তর্জাতিক সিনেমা প্রদর্শিত হবে। আরব ¯েপকট্যাকুলার প্রোগ্রামে থাকছে আনেমারি জাসির ‘প্যালেস্টাইন ৩৬’, হাইফা আল মানসুরের ‘আনআইডেন্টিফায়েড’ এবং আনাস বে-থাফের ‘আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সউদী আরবে শুরু হয়েছে ৫ম রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল

আপডেট টাইম : ১০:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫