ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৯১ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই সেটি ঢাকায় আসবে বলে আজ শনিবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।

ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। সেইভাবে তারা প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে, জানান এনামুল হক চৌধুরী।

তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে কাতারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়টিও কাতার কর্তৃপক্ষই ব্যবস্থা করেছেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, খালেদা জিয়া এখনো বিমান ভ্রমণের উপযোগী শারীরিক সক্ষমতা ফিরে পাননি, যে কারণে লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। মেডিকেল বোর্ড গত দুদিনে করা কিছু পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করছেন। শুক্রবার দুই দফায় বোর্ডের বৈঠক হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে, যেখানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সদস্য হিসেবে রয়েছেন। ডা. জুবাইদা রহমান শুক্রবারই শাশুড়িকে উন্নত চিকিৎসা জন্য লন্ডন নিতে ঢাকায় পৌঁছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

আপডেট টাইম : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫