ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৪৭ বার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পর সেটিকে ভিভিআইপি ফ্লাইট হিসেবে অনুমোদন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বেবিচককে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, খালেদা জিয়াকে নিতে ৯ তারিখে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ১০ তারিখে ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে।

এদিকে শনিবার (৬ ডিসেম্বর) বিকালে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় তার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ‘ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনও তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনেও দিন উনাকে নেওয়া হবে।’

বিএনপির একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও সময়সূচি পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। সেটি ঢাকা থেকে ১০ ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

আপডেট টাইম : ১২:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫