ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে তোলা হবে লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ বার

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১১৪ জনের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে।

শহীদদের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) নমুনা সংগ্রহের কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডেব্রিডার এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই কাজ শুরু হবে।

সিআইডি জানিয়েছে, লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। এ প্রক্রিয়ায় সহযোগিতা করবে বিদেশি বিশেষজ্ঞ ফরেনসিক টিম।

এর আগে গত ২ ডিসেম্বর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যুত্থানে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে তোলা হবে লাশ

আপডেট টাইম : ১২:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫