ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৬৮ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে আগামী ৯ ডিসেম্বর একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরদিন ১০ ডিসেম্বর বিমানটি খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ত্যাগ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি জানান, এ যাত্রাকে ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনা করে ইতোমধ্যে বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত পুরো সময়জুড়ে বিশেষ নজরদারি থাকবে।

গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ বলেন, “প্রয়োজনীয় রুট, ল্যান্ডিং স্লট এবং অবতরণের নির্ধারিত সময় চূড়ান্তভাবে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট সব ইউনিট একযোগে কাজ শুরু করবে। যাত্রাটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি।”

তিনি আরও জানান, বিমানবন্দরের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে এবং গ্রাউন্ড হ্যান্ডলিং, ফায়ার ইউনিট, মেডিকেল রেসপন্স টিমসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে যাতে এয়ার অ্যাম্বুলেন্স চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স

আপডেট টাইম : ১১:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫