ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলার ঘোষণা দিয়ে পোস্ট ডিলিট করে দিলেন নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৭২ বার

অভিনয় জগত ছেড়ে দ্বীনের পথে জীবনযাপন করার ঘোষণা দিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মৌ খান। গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া সেই পোস্টে জানান, তিনি আর অভিনয়জগতে থাকতে চান না।

তবে ২৪ ঘণ্টা পার না হতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন তিনি। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি মৌ।

শুক্রবার দেওয়া পোস্টে মৌ লেখেন, ‘আমার দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমি আর অভিনয় চালিয়ে যেতে চাই না।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’

অসমাপ্ত কাজগুলো নিয়ে মৌ খান নির্মাতাদের অনুরোধ জানান, কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে, নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ। ভবিষ্যতে তিনি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।

সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।’

এরপর শনিবার সকাল নাগাদ পোস্টটি আর পাওয়া যায়নি মৌ-এর টাইমলাইনে। তবে পোস্টটি ডিলিট করার কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, অভিনেত্রী মৌ খানের ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাও অভিনয় করেন তিনি। তবে তিনি সিনেমায় সাড়া ফেলতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলার ঘোষণা দিয়ে পোস্ট ডিলিট করে দিলেন নায়িকা

আপডেট টাইম : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫