ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

জালিয়াতির অভিযোগে বাসা থেকে গ্রেফতার অভিনেত্রী রাইবেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৯ বার

থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেত্রী রাইবেনা ইন্তাচাইকে ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ব্যাংককের ওয়াথানা জেলার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, রাইবেনার বিরুদ্ধে ঋণ গ্রহণে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ অপরাধ দমন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

অর্থনৈতিক অপরাধ দমন বিভাগের কমান্ডার পোল মেজর জেনারেল তাসাপুম জারুপ্রত জানান, রাইবেনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল গত মাসের মাঝামাঝি সময়ে। যেখানে বলা হয়েছে তিনি প্রতারণার মাধ্যমে প্রায় ১৯৫ মিলিয়ন বাথ ঋণ নিয়েছেন। এই বিষয়ে ১৭ জন ব্যক্তি অভিযোগ করেছেন।

পুলিশ লেনদেনের তদন্ত শেষে ২ ডিসেম্বর তার সম্পত্তি জালিয়াতি এবং ঋণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া, রাইবেনার প্রায় ১ কোটি বাথ মূল্যমানের সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাড়ি, গাড়ি, ব্যাগ, অলঙ্কার ও শিল্প খেলার সামগ্রী।

পোল মেজর আরও বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রাইবেনা ব্যবসায়িক বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। যা থেকে তারা নানা ধরনের সুবিধা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিলেন। এদের মধ্যে ৪ থেকে ৭ শতাংশ মাসিক রিটার্ন এবং স্টক ট্রেডিং, বাস্কেটবল মাঠ ও বিদেশী খাবারের দোকানে বিনিয়োগের কথা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

জালিয়াতির অভিযোগে বাসা থেকে গ্রেফতার অভিনেত্রী রাইবেনা

আপডেট টাইম : ১০:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫