ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ বার

Oplus_16908288

২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ ডিআইএর

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষক-কর্মচারীকে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জাল সনদে চাকরি গ্রহণ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ নানাবিধ আর্থিক অনিয়মের কারণে মোট ২৫৩ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করেছে সংস্থাটি।

ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানান, শনাক্ত হওয়া জাল সনদধারীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে শিগগিরই সুপারিশ পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

ডিআইএর নথি অনুযায়ী, সর্বোচ্চ জাল সনদধারী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে—এ বিভাগেই পাওয়া গেছে ৭৭৯ জন ভুয়া সনদধারী শিক্ষক-কর্মচারী।
এ ছাড়া—মাদরাসা শিক্ষা অধিদপ্তর: ১২০ জন, ঢাকা বিভাগ: ৭০ জন,খুলনা বিভাগ: ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগ: ২৪ জন

এদের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া, আর প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

প্রাথমিক পর্যায়ে ডিআইএ ৪০০ জাল সনদধারী শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হচ্ছে বলে জানা গেছে।

ডিআইএর সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে জাল সনদ ব্যবহার ও পদ্ধতিগত দুর্নীতি বন্ধে কঠোর নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। সংস্থার সাম্প্রতিক অনুসন্ধান থেকে বোঝা যায়, দীর্ঘদিন ধরেই বহু শিক্ষক ভুয়া সনদ ব্যবহার করে বেতন-ভাতা গ্রহণ করে আসছিলেন—যা শিক্ষা খাতে বড় ধরনের আর্থিক অনিয়ম হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

আপডেট টাইম : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫