ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ইন্দোনেশিয়ায় বন্যায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬৪ বার

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি সোমবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক বার্তায় এই শোক ও সমবেদনা জানান। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় বহু মানুষের জীবনহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি নিহতদের পরিবারবর্গ এবং ইন্দোনেশিয়ার সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ইন্দোনেশিয়ার এই কঠিন সময়ে দেশটির সরকার ও বন্ধুপ্রতিম জনগণ  বাংলাদেশের ভাবনা ও প্রার্থনায় রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইন্দোনেশিয়ার এই ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে বাংলাদেশ সব ধরনের সম্ভাব্য সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

ইন্দোনেশিয়ায় বন্যায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

আপডেট টাইম : ০৭:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫