ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিবের সেই সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ বার
গেল ঈদুল ফিতরে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার সঙ্গে মুক্তি পেয়েছিল আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’। তবে ‘বরবাদ’ সুপারহিট হলেও প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে ‘অন্তরাত্মা’। কোনো রকম প্রচারণা ছাড়া কয়েক বছর আগের এই সিনেমা অনেকটা হুট করে প্রেক্ষাগৃহে এলে দর্শক তা গ্রহণ করেনি।

এবার সেই সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে।

আগামী বৃহস্পতিবার থেকে সিনেমাটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।‘অন্তরাত্মা’ নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।

গল্পে দেখা যাবে, ছোটবেলায় প্রথমের (শাকিব) মা-বাবা খুন হয় সন্ত্রাসীদের হাতে।

বড় হয়ে প্রথম হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক। কিছুরই অভাব নেই তার। তবে সে খুব একা। তার সঙ্গে দেখা হয় রূপকথার (দর্শনা)।
তার প্রেমে পড়ে সে। বিয়েও করে। তবু প্রথমের জীবনে স্থিরতা আসে না।চার বছর আগে ২০২১ সালে শুটিং হয়েছিল ‘অন্তরাত্মা’ সিনেমার। ওই বছরের রোজার ঈদে মুক্তির কথা ছিল।

কিন্তু অজানা কারণে আটকে যায় সিনেমাটির মুক্তি। এ বছর রোজার ঈদে হঠাৎ করে মুক্তির ঘোষণা দেওয়া হয়।তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিবের সেই সিনেমা

আপডেট টাইম : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫