ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

ইউনূস সরকারেই আস্থা, ৮০ ভাগ মানুষ সুষ্ঠু নির্বাচনে আশাবাদী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৩৮ বার
মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই-এর এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। ৮০ ভাগ মানুষ সুষ্ঠু নির্বাচনে আশাবাদী এবং তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পরিচালিত জরিপে অংশ নেওয়া বাংলাদেশের দুই-তৃতীয়াংশেরও বেশি (৬৯ শতাংশ) উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষ সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন।

তারা খোলাসা করেই বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ ড. ইউনূসের নেতৃত্বে অগ্রগতি দেখতে পাচ্ছেন। জরিপের বরাতে আইআরআই-এর এশিয়া-প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের আস্থা অপরিবর্তিত রয়েছে। জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ আশাবাদী যে আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

ইউনূস সরকারেই আস্থা, ৮০ ভাগ মানুষ সুষ্ঠু নির্বাচনে আশাবাদী

আপডেট টাইম : ০১:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫