ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক যুগে যুগে ইসলামি রাষ্ট্রে অমুসলিম প্রতিনিধি ফিরে দেখা ২০২৫ – বিজয়ের মাস ডিসেম্বর চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে : জামায়াত আমির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান পাশ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গেল কয়েকমাসে অন্তত ৮০ জনকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২১ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তবে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যে তার জন্য ট্রাভেল পাস জারি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমান বর্তমানে লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন, সরকার তা স্পষ্টভাবে জানে না। তিনি আরও বলেন, দেশে ফেরার সময় অন্য কোনো দেশ তাকে আটকালে সেটি স্বাভাবিক নয়।

তিনি উল্লেখ করেন, জুলাইয়ে দেশে গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং প্রতিবেশী দেশ ভারত সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছে। তবে আশা করা হচ্ছে, দুই দেশের কর্ম সম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে।

তৌহিদ হোসেন আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে থাকলেও দিল্লি অফিসিয়াল কোনো তথ্য জানায়নি। তাকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

শেখ হাসিনা সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারতের ফেরত দেয়ার বিষয়টি যতক্ষণ না হয়, ঢাকা-দিল্লি সম্পর্ক বন্ধ থাকবে না এবং দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার আশা করছে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৯:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫