ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৭২ বার

বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেল শরিয়াহ্ভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে প্রতিষ্ঠিত হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে আজ রোববার অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক বোর্ড সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবারের মধ্যে নতুন ব্যাংকের প্রজ্ঞাপন জারি করতে পারে বাংলাদেশ ব্যাংক। এরপর যেকোনো সময় ব্যাংকটির বোর্ড গঠন করে দেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে গড়ে তোলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

নতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটাল হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা আর বাকি ১৫ হাজার কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে।

প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। গতকাল সরকার টাকা দেওয়ায় ব্যাংকের চলতি হিসাব খোলা হয়েছে। খুব শিগগির ব্যাংকের বোর্ড গঠন করা হবে।

বাংলাদেশে এখন সবচেয়ে বড় শরিয়াহ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, এই ব্যাংকের পরিশোধিত মূলধন প্রায় ১৬ হাজার ১০০ কোটি টাকা। আর ব্যাংকটি অনুমোদিত মূলধন ২০ হাজার কোটি টাকা। সে হিসেবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক হবে বৃহত্তম।

গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। আরজিএসসি থেকে কোম্পানি নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলাসহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর।

এ ছাড়া সরকার থেকে মূলধন জমা করার জন্য নতুন ব্যাংকের নামে কেন্দ্রীয় ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হয়েছে। আর গত সপ্তাহে এসব ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়।

সূত্র জানায়, সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে চলতি সপ্তাহে স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিমা তহবিল থেকে ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীকে পরিশোধ, জমানো বাকি টাকা কোন উপায়ে তুলতে পারবেন, কী হারে মুনাফা দেওয়া হবে–স্কিমে এর বিস্তারিত তুলে ধরা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন

আপডেট টাইম : ০৯:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫