ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা আসিফ-মাহফুজ প্রার্থী হচ্ছেন কোন দলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩৮ বার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মোহাম্মদ মাহফুজ আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে পদত্যাগ করছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের তারিখ প্রায় চূড়ান্ত হওয়ায় তফসিল ঘোষণার আগেই আগামী সপ্তাহেই তারা পদত্যাগ করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টা থেকে ‘গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড’ আখ্যা পাওয়া মাহফুজ আলমের এই পদত্যাগের সিদ্ধান্তে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে–কোন দলের হয়ে লড়বেন তারা? তাদের সহযোদ্ধাদের গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি নাকি স্বতন্ত্র থেকে প্রার্থী হবেন?

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, পদত্যাগ করেই নির্বাচন করব। কোন দল থেকে নির্বাচন করব তা এখনও ঠিক করিনি। এখন পর্যন্ত স্বতন্ত্র থেকে নির্বাচনের ইচ্ছে আছে।’ তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলেও নিশ্চিত করেন।

এদিকে, কুমিল্লার ভোটার হয়েও আসিফ মাহমুদের ঢাকা-১০ আসনে নতুন করে ভোটার হওয়া এবং সেই আসনে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কাউকে মনোনয়ন না দেওয়ার বিষয়টি তার ওই আসন থেকে নির্বাচন করার সম্ভাবনাকে জোরালো করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন ও নাসীরউদ্দীন পাটওয়ারীদের নিয়ে আসিফ ও মাহফুজরা নতুন বাংলাদেশ গঠনের পথে নেমেছিলেন, কিন্তু নির্বাচনে কেন তাদের গড়া দল এনসিপিকে এড়িয়ে যাওয়া হচ্ছে তা অনেকের কাছেই বোধগম্য নয়। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তফসিল ঘোষণার পর তারা পুরনো সহযোগীদের সঙ্গে আবারও হাত মেলাবেন, নাকি ব্যতিক্রম কিছু ঘটবে—তা জানতে এখন সবার নজর আপাতত তাদের পদত্যাগের ঘোষণার দিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা আসিফ-মাহফুজ প্রার্থী হচ্ছেন কোন দলের

আপডেট টাইম : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫