ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মায়ের অসুস্থতার খবর শুনে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১০৩ বার

ঢাকা থেকে খবর আসে- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ সংকটজনক। একাধিক জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসক দল গভীর উদ্বেগ প্রকাশ করে।

এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’-এ ছুটে যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

হাসপাতালে গিয়ে তারেক রহমান চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন। এরপর ভিডিও কনসাল্টেশনের মাধ্যমে ঢাকার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদেরও আলোচনায় যুক্ত করা হয়।

সমন্বয় করে নতুন চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এই চিকিৎসা শুরু হওয়ার পর খালেদা জিয়ার অবস্থা আর খারাপের দিকে যায়নি; বরং পরিস্থিতি বেশ স্থির আছে বলে জানানো হয়েছে।

এর আগে এই একই হাসপাতালেই চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন- তিন দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম আছে। চিকিৎসকদের দেওয়া ওষুধ তাঁর শরীরে কাজ করছে।

দলীয় বিভিন্ন সূত্রও জানিয়েছে, তারেক রহমান ঢাকার চিকিৎসকদের সঙ্গে লন্ডনের বিশেষজ্ঞদের সমন্বয় করছেন। এসব কাজে তাঁকে সহযোগিতা করছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান।

পরিবারের ঘনিষ্ঠদের মতে- এ মুহূর্তে সব মনোযোগ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে। শারীরিক অবস্থায় কিছুটা অগ্রগতি দেখা দিলে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

খালেদা জিয়াকে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। গত শুক্রবার বিএনপি জানায় যে তাঁর অবস্থা বেশ সংকটাপন্ন। এরপর থেকেই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। বিভিন্ন জায়গায় দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসও দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
রাজনৈতিক দল নির্বিশেষে অসংখ্য মানুষ হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নিচ্ছেন- দেশের রাজনীতিতে এমন সর্বজনীন ভালোবাসা ও শ্রদ্ধা বিরল বলেই অনেকেই মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মায়ের অসুস্থতার খবর শুনে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক রহমান

আপডেট টাইম : ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫