ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফারিণের মন গলাবেন ইমরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার

অভিনয়ের পাশাপাশি গানও ভালো করেন তাসনিয়া ফারিণ। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয় তাঁর। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই সুবাদে ফারিণের নতুন গানের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন ভক্তরা। ফারিণও জানিয়েছেন নতুন গান নিয়ে পরিকল্পনা চলছে। অবশেষে আগামী ৪ ডিসেম্বর প্রকাশ পাচ্ছে ফারিণের নতুন গান ‘মন গলবে না’।

মন গলবে না গানের কথা লিখেছেন কবির বকুল। ফারিণের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটিও তাঁর লেখা। প্রথম গানের মতো এবারের গানটিরও সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে কণ্ঠও দিয়েছেন ইমরান। নতুন গান নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘রঙে রঙে রঙিন হব গানের পর থেকে ভাবছিলাম একটা ভিন্ন ধরনের গান করব। একদিন কবির বকুল ভাই আমাকে সারপ্রাইজ হিসেবে গানের কথাগুলো পাঠালেন। ইমরান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানালেন, আমার জন্য ভালো একক গান হতে পারে। সুর করার পর শুনেই আমার খুব ভালো লেগে যায়। ইমরান ভাইও কণ্ঠ দিয়েছেন একটা অংশে।’

মন গলবে না গানটি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তাসনিয়া ফারিণ। গানটি তৈরি হয়েছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে। ভিডিও নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। ভিডিওতে মডেলও হয়েছেন ফারিণ ও ইমরান।

প্রযোজনায় নাম লেখানো প্রসঙ্গে ফারিণ বলেন, ‘মন গলবে না কমার্শিয়াল ধাঁচের গান। সেখানে একটি গল্প দেখানোর চেষ্টা করেছি। গানের ভিজ্যুয়ালটা নিয়ে যখন চিন্তা করছিলাম, তখন মনে হলো অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে না গিয়ে নিজে করলেই ভালো। কারণ, গান আমার খুব পার্সোনাল একটা বিষয়, চেয়েছি নিজের মতো করেই করতে। সেই জায়গা থেকে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করা। গানের পাশাপাশি অন্য কনটেন্ট নিয়েও কাজ করার ইচ্ছা আছে। গানের ভিডিওর নির্দেশনা দিয়েছেন ফ্লাইবটের নাহিয়ান। ফ্লাইবটও অনেক সহায়তা করেছেন ভালো মিউজিক ভিডিও নির্মাণের জন্য। এখানে দর্শক আমাকে অনেকগুলো লুকে দেখতে পাবেন।’

গানের প্রচারেও কমতি রাখছেন না ফারিণ। গত শুক্রবার রাতে টিজার প্রকাশ করেছেন। এর আগে গানের ভিডিও থেকে একটি ছবি শেয়ার করে ফেসবুকে ফারিণ লেখেন, ‘আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’ সেই ছবিতে অভিমান করে দাঁড়িয়ে আছেন ফারিণ, তার পাশেই নিজের কান ধরে তাঁর মন গলানোর চেষ্টা করছেন ইমরান। আগামী ৪ ডিসেম্বর তাসনিয়া ফারিণ ও ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই গান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফারিণের মন গলাবেন ইমরান

আপডেট টাইম : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫