ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কারাবন্দি হলমার্কের এমডি তানভীর মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৬৪ বার

ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ (৫৫) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, এদিন দুপুর দেড়টার দিকে অসুস্থতাবোধ করলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বিকেল চারটায় তাকে ঢামেকের ছয় তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টজনিত জটিলতা ছিল তার।

তানভীর মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার হাজী কালু মাহমুদের ছেলে। তার কয়েদি নং-৬৩৭৩/এ। তিনি রমনা থানা ও কাফরুল থানার মামলায় দীর্ঘদিন কারাগারে কয়েদি হিসেবে ছিলেন।

তানভীর যে মামলায় কারাবন্দি ছিলেন, সেটি প্রায় এক যুগ আগের। অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই মামলা হয়। এ মামলায় ২০২৪ সালের ১৯ জুন রায় দেয় আদালত। এতে তানভীর মাহমুদ এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কারাবন্দি হলমার্কের এমডি তানভীর মারা গেছেন

আপডেট টাইম : ১০:২২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫