ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছারছীনা শরীফে লাখো মুসল্লির দোয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১০১ বার

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন গতকাল বাদ জোহর ছারছীনা শরীফের লাখো মুসল্লিকে নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং তার আশু সুস্থতা কামনা করেছেন।

বাদ মাগরিব তিনি তা‘লীমান্তে বলেছেন- পথহারা, দিশাহারা মুসলমানদেরকে হেদায়াত ও সফলতার পথের দিশা দিতে মহান আল্লাহ তা‘আলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। আমরা আখেরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সা.)-এর উম্মত। তিনি আমাদেরকে সত্য-মিথ্যা, নাজাতের পথ দেখিয়েছেন। আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন।
একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। রাসূল (সাঃ)-এর মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। আর নিছক ভালোবাসাই যথেষ্ট নয়, বরং পার্থিব সবকিছুর ওপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তাঁর আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। নবীজীর প্রতি ভালোবাসা যেমনিভাবে ঈমান ও আমলে উৎকর্ষ লাভের উপায়, তেমনি তা আখিরাতে মহাসাফল্য অর্জনের সম্বল। আর প্রত্যেক মুমিনের কাক্সিক্ষত সে সাফল্য হলো আখিরাতে রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গলাভ।

গতকাল ছারছীনা দরবার শরীফের ১৩৫তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের ১ম দিন বাদ মাগরিব মাহফিলে সমবেত লাখো ভক্ত মুরীদানের উদ্দেশে হযরত পীর ছাহেব একথা বলেন।আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল সোমবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছারছীনা শরীফে লাখো মুসল্লির দোয়া

আপডেট টাইম : ১১:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫