ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আগের মতোই আছেন খালেদা জিয়া, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৬২ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আর মেডিকেল বোর্ড দিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেয়া এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেডিকেল বোর্ডের সাথে সব বিষয়ে সমন্বয় করছেন। নেতাকর্মী, পরিবারের সদস্য, মেডিকেল বোর্ড সবার যৌথ সহযোগীতায় চিকিৎসা কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

হাসপাতালে সবাইকে এসে ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এটি একটি হাসপাতাল। খালেদা জিয়া ছাড়া এখানে আরও ৩০০ রোগী রয়েছে। তাদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়। হাসপাতালে যথাসম্ভব কম ভিড় করবেন। চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রম চালাতে সহযোগীতা করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ অবস্থা ও বিদেশে পাঠানো প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। চিকিৎসার দায়িত্ব হাসপাতালের। ভালো করার মালিক আল্লাহ। তবে যতটা ভালো চিকিৎসা প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল বোর্ড দেশের বাইরে নেয়ার পরামর্শ দিলে জানানো হবে। খালেদা জিয়ার অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে আছে। চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিদেশ যাওয়ার বিষয়টি মেডিকেল বোর্ড ও পরিস্থিতির ওপর নির্ভর করছে বলেও জানান করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আগের মতোই আছেন খালেদা জিয়া, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড

আপডেট টাইম : ১১:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫