ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক যুগে যুগে ইসলামি রাষ্ট্রে অমুসলিম প্রতিনিধি ফিরে দেখা ২০২৫ – বিজয়ের মাস ডিসেম্বর চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে : জামায়াত আমির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান পাশ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গেল কয়েকমাসে অন্তত ৮০ জনকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঢাকায় চলছে ‘মক ভোটিং’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২১ বার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মক (অনুশীলনী) ভোটিং চলছে। সকাল ৮টা থেকে এ ভোটের কার্যক্রম শুরু হয়েছে।

সকালে সরেজমিনে দেখা যায়, স্কুল প্রাঙ্গণের বাইরে নারী ও পুরুষ ভোটারদের স্লিপ সংগ্রহের জন্য পৃথক তিনটি করে ৬টি বুথ স্থাপন করা হয়েছে।

ভোটাররা প্রথমেই ওই বুথগুলোতে যাচ্ছেন এবং নিজেদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোটার স্লিপ সংগ্রহ করছেন। পরে একে একে ভোটাররা কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন।ভোটকেন্দ্রের বাইরে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের দেখা গেছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এসব বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি করে চারটি ভোটকক্ষ করা হয়েছে। কক্ষের সামনে ভোট দিতে যাওয়া লোকজনের ভিড় দেখা গেছে।সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আজকের মক ভোটিং মূলত অনুশীলন। এখান থেকে ভবিষ্যৎ নর্বাচনের জন্য অভিজ্ঞতা ও স্ট্র্যাটেজি নির্ধারণ করা হবে।

ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ভিন্ন রঙের দুটি ব্যালট দেখে গণভোট ও জাতীয় নির্বাচনের পার্থক্য সহজেই বুঝতে পারছেন। ভোটের পরিবেশও সুষ্ঠু রয়েছে।তিনি আরো বলেন, এই অনুশীলন কমিশনকে সময়, ব্যবস্থাপনা ও সমন্বয়ের হিসাব বুঝতে সাহায্য করবে। ভোটের হার যতই হোক, লক্ষ্য সব সময় শতভাগ ভালো করা।

প্রচার-প্রচারণা চলমান থাকবে এবং ভোটারদের অভিজ্ঞতাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। আজকের আয়োজন কমিশনের জন্য একটি শেখার প্ল্যাটফরম।সকাল সাড়ে ৯টার দিকে ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় কেন্দ্রে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, ‘কিছুই হচ্ছে না।’ তিনি কমিশনের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরে আবার নতুন করে ভোটারদের সারিতে দাঁড় করানো হয়। মক ভোটার, মক পর্যবেক্ষক, মক সাংবাদিক, কে কোথায় থাকবেন, কী দায়িত্ব পালন করবেন, সেগুলো বুঝিয়ে দেন। এর পরে কেন্দ্রে শৃঙ্খলা আসে।

এদিকে ভোট দিয়ে আসা ভোটার শামীমা ইয়াসমিন বলেন, আগের ভোট ও এই ভোটের মধ্যে রয়েছে। এবার ভোট অনেক সুশৃঙ্খলভাবে হচ্ছে। আশা করছি, মানুষের কাছে ভালো বার্তা যাবে। সামনে যে নির্বাচন হবে আশা করছি, অবশ্যই সুশৃঙ্খল ও সুষ্ঠু হবে। নির্বাচনের ভোট ও গণভোট দুইটা নিয়ে বুঝতে সমস্যা হয়নি বলেও জানান তিনি।

গণভোট নিয়ে ভোটার মুন্সি রইছ উদ্দীন বলেন, ‘হ্যাঁ-না জানি না। লেখাও বুঝি নাই। লেখা-পড়ার টাইমও নাই। এমনিই হ্যাঁ ভোট দিয়ে আসছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক

নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঢাকায় চলছে ‘মক ভোটিং’

আপডেট টাইম : ১১:৪২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫