ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

বিজয়ের মাসে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১১৮ বার

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক আলমগীর মওদুদ পাভেলের সই করা বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, অতীতের মতো এবারও সারাদেশে সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করা হবে। দেশ ও জনগণের বিজয়ের এই আনন্দঘন উপলক্ষ আরও বর্ণিল, আনন্দময় ও অর্থবহ করতে বিএনপি মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিএনপির উদ্যোগে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’।

বিবৃতিতে বলা হয়, ১ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। মশাল মিছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এসে পৌঁছবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

বিজয়ের মাসে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেট টাইম : ১১:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫