ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দয়া করে পোশাকের দোষ দেবেন না : ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৮৩ বার
মেয়েদের নানা সময়েই রাস্তাঘাটে হেনস্তার সম্মুখীন হতে হয়। যে কারণে নারীদের পোশাককেই দায়ী করেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ার যুগে আক্রমণ যেন আরো তীক্ষ্ণ হয় কিছু ক্ষেত্রে। এবার নারীদের সম্মানে অনবরত আলোচনায় সরব হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

কাজ কম করা থেকে চেহারার পরিবর্তন, অভিনেত্রীকে নিয়ে নানা আলোচনা একেবারেই নতুন নয়। তবে তাকে কে কী বলল এই ব্যাপারে কখনো উত্তর দেননি ঐশ্বরিয়া। এবার নারী হেনস্তায় রীতিমতো সরব অভিনেত্রী। রাস্তাঘাটে কোনো মেয়ের সঙ্গে এ রকম ঘটনা ঘটলে কী করা উচিত নারীদের? উপায় বলে দিলেন তিনি।

সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনেত্রীকে বলতে শোনা যায়, কিভাবে রাস্তাঘাটে হেনস্তার হাত থেকে মোকাবেলা করবেন নারীরা? ঐশ্বরিয়ার পাল্টা জবাব, ‘উল্টো দিকের মানুষটির দিকে চোখ না পড়লেও পার পেয়ে যাবেন ভাবছেন? যদি এ রকম ভেবেও থাকেন তবে সেটা একেবারেই হবে না। এই অবস্থার সঙ্গে মোকাবেলা করতে হলে হেনস্তাকারীর চোখের দিকে সোজাসুজি তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।’

তিনি আরো বলেন, ‘আমার শরীর, আমার সম্পদ।

নিজের মূল্যবোধের সঙ্গে কখনো আপস করবেন না। কখনো কোনো দ্বিধায় ভোগা উচিত নয়। আত্মবিশ্বাস ধরে রাখুন। তবে যেকোনো কিছুর জন্যই সাজপোশাক বা লিপস্টিকের শেডকে দোষ দেওয়া উচিত নয়। কারণ, মনে রাখবেন কেউ হেনস্তা করলে কখনো সেই দোষ আপনার নয়।
সূত্র : এই সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

দয়া করে পোশাকের দোষ দেবেন না : ঐশ্বরিয়া

আপডেট টাইম : ১১:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫